1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে নবগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে নবগ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৮০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ঝর্ণা আক্তার(৩৫) নামের এক নারী নিহত ও অপর ১১ জন আহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝর্ণা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মাজেদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম এলাকায় ঢাকামুখী পিকআপ ভ্যানকে (চট্টমেট্রো-ন-১১-৪৫৪০) যাত্রাবাহী দ্রুতগতির শ্যামলী পরিববহনের বাস(ঢাকামেট্রো-ব-১৪-৫৫৬১) পিছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং শ্যামলী বাস ডিভাইডার ও চট্টগ্রামমুখী সড়ক পার হয়ে যাত্রী ছাউনীর সাথে ধাক্কা লাগে। দুর্ঘটনায় ঘটনাস্থলে পিকআপ ভ্যানের যাত্রী ঝর্ণা আক্তার নিহত, ১০ যাত্রী আহত ও বাসের ১ জন যাত্রী আহত হন। নিহত ও আহত পিকআপের যাত্রীরা চট্টগ্রাম থেকে চান্দিনায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মাজেদুল ইসলাম বলেন, আমাদের ষ্টেশনের একটু দূরেই সড়ক দুর্ঘটনা ঘটে। সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ এসএম লোকমান হোসেন বলেন, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD