1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে হামলায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩২১ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আজহারুল ইসলাম মজনুর বাড়ীতে প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী আবু সাঈদের নেতৃত্বে পরিকল্পিত ও অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনায় মামলায় অভিযুক্ত আসামীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

রবিবার(২৩জুলাই) সকাল ১০টায় ৯নং ওয়ার্ড বারেরা গ্রামবাসীর আয়োজনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বারেরা ষ্টেশনের দু’পাশে শত শত নারী পুরুষের উপস্থিতিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল করে তারা।

এসময় হামলায় জড়িতদের বিচার দাবি করে বক্তব্য রাখেন, আজহারুল ইসলাম মজনু, মোঃ নজরুল ইসলাম, মোঃ এরশাদুল আলম, মোঃ ফারুক, হালিম মিয়া, সুফিয়া বেগম প্রমুখ।

বক্তব্যে তারা বলেন, নির্বাচনে ফলাফল ঘোষণার পর আবু সাঈদের নেতৃত্বে তার কর্মীরা আজহারুল ইসলাম মজনুর বাড়িতে আতর্কিত হামলা চালিয়ে সিসি ক্যামেরা, মোটরসাইকেল, বাড়িঘর ভাংচুরসহ মজনুর পরিবারের লোকজনকে বেধরক মারধর করেন। তাদের বর্বর হামলা থেকে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী শিশুরা রক্ষা পায়নি। হামলায় প্রায় ২০জনকে আহত করা হয়েছে। হামলাকারীদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর জানান, হামলার ঘটনায় মনজুর বাবা মনিরুল হক বাদী হয়ে মামলা দায়ের করেছেন।মামলায় ৫ জনকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছি। অনেকে আগাম জামিন নিয়েছে। অভিযোক্তদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD