1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে রোটারি ক্লাব অব মতিঝিল এর বৃক্ষরোপণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে রোটারি ক্লাব অব মতিঝিল এর বৃক্ষরোপণ

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫১৬ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ

দেশের আপামর জনসাধারণ বিশেষ করে নতুন প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণে সম্পৃক্ত করতে তৃণমূল পর্যায়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব মতিঝিল। বুধবার দুপুরে কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজ, ডি আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহস্রাধিক বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে কর্মসূচি পালন করা হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজী তুফরীজ এটন, রোটারি ক্লাব অব মতিঝিল এর সভাপতি রাজিব কুমার সাহা, সাধারণ সম্পাদক এম এ খালেক নিপু, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, অধ্যাপক খোরশেদ আলম, মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনির হোসেন, মুরাদনগর সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা আক্তার, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন, ব্যবসায়ী কাজী শওকত, মাহাবুবুর রহমান জুয়েল, জোনায়েদ বক্তার, মনির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD