1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪৮৪ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণ শাকতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে মঙ্গলবার দুপুরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শিশু আব্দুর রহমান উপজেলার করপাতি গ্রামের দুয়ারিয়া পাড়ার প্রবাসী মোশারফ হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের করপাতি গ্রামের দুয়ারিয়া পাড়ার প্রবাসী মোশারফ হোসেনের পরিবার জেলার লাকসাম শহরে বসবাস করে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ বাড়িতে আসে তারা। সোমবার উপজেলার শাকতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে মঙ্গলবার দুপুরে খালার বাড়ির পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় প্রবাসী মোশারফের শিশু ছেলে আব্দুর রহমান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD