1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপি জামায়াতের উপর আল্লাহর গজব পড়েছে,তাই তারা আর কোন ক্ষমতার মুখ দেখবে না - মুজিবুল হক এমপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিএনপি জামায়াতের উপর আল্লাহর গজব পড়েছে,তাই তারা আর কোন ক্ষমতার মুখ দেখবে না – মুজিবুল হক এমপি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৪৮৯ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি বলেছেন, বিএনপি জামাতের উপর আল্লাহর গজব পড়েছে,তাই তারা আর কোন ক্ষমতার মুখ দেখবে না। তারা বোমা রাজনীতি করে,তারা উন্নয়নের জন্য কাজ করে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রোল মডেল।এ সরকারের আমলে বাংলাদেশে যে উন্নয়ন হয় তা আর কোন সরকারের আমলে হয়নি। বাকিরা শুধু লুটপাট করেছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের উন্নয়নে সবাই একত্রিত হয়ে কাজ করব। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকারে আনবেন।

মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উন্নয়ন শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসীমউদ্দীন,যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পার্থ সারথি দত্ত।এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এমএ করিম মজুমদার,সাংগঠনিক সম্পাদক রূপম মজুমদার,প্রচার সম্পাদক খালেদ আহমেদ তালুকদার,তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান,দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাপন পাল, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি নির্মল পাল, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিনুর রহমান।

পরে মজিবুল হক এমপির নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রাটি কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময়ে কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD