1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদরের মাঝিগাছা কাউসার হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদরের মাঝিগাছা কাউসার হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৩৭৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা এলাকায় কাউছার হত্যাকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- পশ্চিম মাঝিগাছা এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ আজাদ, শফিকুল ইসলামের ছেলে ইমরা হাসান ও মোঃ জাহাঙ্গীরের ছেলে নয়ন মিয়া। গত ১৬ জুলাই ভারতীয় সীমান্তবর্তী এলাকা কৃষ্ণপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশে প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ জুলাই বিকালে সদর উপজেলার পশ্চিম মাঝিগাছা সিঙ্গাপুর গলির তিন রাস্তার মোড়ে কালিয়াজুরি এলাকার শওকত আহম্মেদের ছেলে কাউছারকে ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষ। এই ঘটনায় কাউসারের মা ১২ জনকে এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

পরে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। পরে গত রবিবার বিকালে ভারতসীমান্তবর্তী এলাকা কৃষ্ণপুরে অভিযান পরিচালনা করে খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আজাদ, ইমরান ও নয়নকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD