1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩৬১ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে কোতয়ালী ও সদর দক্ষিন মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মটর সাইকেল ও একটি সিএনজি চালিত অটো রিক্সা উদ্ধার করা হয়। রোববার বিকালে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিষয়টি জানান।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার সকালে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ নগরীর টমছমব্রীজ এলাকা থেকে চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে চোরাই মটর সাইকেলসহ একজনকে গ্রেপ্তার করে। অপরদিকে সদর দক্ষিণ থানা পুলিশ সংঘবদ্ধ মোটরসাইকেল চোরের মূল হোতাসহ ছয় জন আসামীকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়িসহ দুটি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার মোঃ রুবেল, পাহাড়পুর এলাকার হেদায়েত উল্লাহ মনির, মনোহরগঞ্জ উপজেলার হাবিবুর রহমান হাবিব, নোয়াখালীর সোনাইমুড়ির সালাউদ্দিন ছোটন, সেনবাগ থানার রিপন নূর মোহাম্মদ, নগরীর সংরাইশ এলাকার রবিউল আলম।

পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, আসামীরা সকলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য হয়ে দীর্ঘদিন কুমিল্লা জেলা ও আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি, অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD