1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা পুরো জেলায় নতুন ডেঙ্গু শনাক্ত ২২ জন,নগরীতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা পুরো জেলায় নতুন ডেঙ্গু শনাক্ত ২২ জন,নগরীতে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীতে স্থানীয় ভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া গেছে গাংচর, সুজানগর, হাউজিং এস্টেট, দক্ষিণ চর্থা, থিরাপকুর পাড় ও বাঁগিচাগাও এলাকা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকি জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে পুরুষ ৩৪ জন, নারী ১০ জন এবং শিশু ২ জন। শনিবার নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্র মতে, শনিবার পুরো জেলায় নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২২ জন, এর মধ্যে ১৮ জন হাসপাতাতে ভর্তি হয়েছেন। জেলায় বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার জানান, ডেঙ্গু প্রতিরোধে পুরো জেলায় কার্যক্রম চলমান আছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডেঙ্গু চিকিৎসা দেয়া হচ্ছে। সাধারণ মানুষও ডেঙ্গু পরীক্ষায় আগ্রহী।

তিনি আরো জানান, মশক নিধনের ঔষধ ছিটানোর জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনকে চিঠি দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলা প্রশাসনকেও সতর্ক করা হয়েছে।

কুমেক পরিচালক জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে যেমন ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করেছি । তেমনি বহির্বিভাগে আলাদা ডেঙ্গুর জন্য আলাদা পরামর্শ কেন্দ্র খুলেছি। রবিবার থেকে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।

কুমিল্লা নগরীতে ছাড়াও বিভিন্ন উপজেলা থেকেও ডেঙ্গু শনাক্ত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে দাউদকান্দি, মেঘনা, চান্দিনা, বরুড়াসহ মোট ৮ উপজেলায় ডেঙ্গু শনাক্তের খবর পাওয়া গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD