1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নোয়াখালী বিএনপির পদযাত্রায় মুরাদনগর উপজেলা বিএনপির গাড়িবহরে হামলা: আহত ৬০ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নোয়াখালী বিএনপির পদযাত্রায় মুরাদনগর উপজেলা বিএনপির গাড়িবহরে হামলা: আহত ৬০

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসের নোয়াখালীতে পদযাত্রায় অংশ গ্রহন করাতে প্রায় ৬০টি গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ৬০ নেতাকর্মী আহত এবং ৩৫টি মাইক্রোবাস ও বাস গাড়ি ভাংচুড় করে লাকসামের সরকার দলিয় ক্যাডার বাহিনি। আহতরা কুমিল্লার বিভিন্ন হাসপাতালর চিকিৎসাধীন রয়েছেন। অপর দিকে দেলোয়র হোসেন নামে এক কর্মী আহতের খবর পেয়ে ৬০ বছর বয়সী পিতা আবুল কাষেমের মৃতু্য হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার (১৪ জুলাই) দুপুর ১টায় জেলার লাকসাম উত্তর ভাইপাস সড়কের উত্তর মোড়ে

এই হামলার ঘটনায় মুরাদনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোল্লা মজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বসিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্ছােসবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদশাসহ ৬০ জন নেতা কর্মী আহত হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে আহাত মুরাদনগর উপজেলা বিএনপির সাধারন সম্পাক মোল্লা মজিবুল হক বলেন, আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং এই সরকারের পদতেক দাবী করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD