1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার মতো বড় জেলায় কাজ করার অভিজ্ঞতা মনে রাখার মত ; বিদায়ী জেলা প্রশাসক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার মতো বড় জেলায় কাজ করার অভিজ্ঞতা মনে রাখার মত ; বিদায়ী জেলা প্রশাসক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা জেলায় কাজ করার অভিজ্ঞতা অসাধারণ বলে অভিব্যক্তি প্রকাশ করেছেন কুমিল্লার বিদায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। তিনি বলেন, কুমিল্লার মতো বড় জেলায় কাজ করার অভিজ্ঞতা মনে রাখার মত। আমি আমার কর্মকাল সাত মাসে কুমিল্লা জেলায় যেসব কাজ করেছি আশা করি কুমিল্লার মানুষ আমাকে স্মরণে রাখবে। কুমিল্লার মানুষ ও গণমাধ্যম কর্মীরাও আমাকে সহযোগিতা করেছেন। আমরা সবাই মিলে কুমিল্লার উন্নয়নে কাজ করার চেষ্টা করেছে।

বিদায় জেলা প্রশাসক বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে কুশলাদি বিনিময় কালে এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নি, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) কানিজ ফাতেমা সহ কুমিল্লায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, আমি কুমিল্লায় যে কটা দিন কাটিয়েছি এর মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ ও হস্তান্তরে সর্বোচ্চ প্রচেষ্টা দেখিয়েছি। এছাড়া স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনায় একটি বড় নিয়োগের কাজ স্বচ্ছতার সাথে শেষ করে কুমিল্লা বাঁশি সুনাম কুড়িয়েছি। আমি সব সময় চেষ্টা করেছি কুমিল্লা জেলার মানুষের পাশে থাকতে। আমি পরবর্তী কর্মস্থল যেখানেই যাই না কেন কুমিল্লা আমার হৃদয়ে থাকবে।

সভায় গণমাধ্যম কর্মীরা জেলা প্রশাসকের কুমিল্লায় কার্যক্রম নিয়ে প্রশংসা করে বক্তব্য রাখেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD