1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নৌকার কর্মী কর্তৃক স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নৌকার কর্মী কর্তৃক স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩৫১ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনে প্রচারণাকালে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীমের কর্মী কর্তৃক স্বতন্ত্র মেয়র প্রার্থী এমএ কাইয়ুম ভূঞার কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় ক্যারামবোর্ড প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী এমএ কাইয়ুম ভূঞার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী ও তার প্রধান সমন্বয়ক ছবুর আহমেদ ভূইয়া বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় পৌরসভার বানিয়াপাড়া এলাকায় প্রচারণা শেষ করে ছবুর আহমেদ ভূইয়া কর্মীদের নিয়ে বাড়ির দিকে রওনা হলে পথিমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী শামীমসহ তার কর্মীদের পাশকাটিয়ে যাওয়ার পর পেছন থেকে স্বতন্ত্র মেয়রপ্রার্থীর কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় তাদের কয়েকজন কর্মী আহত হয়। তাদের এই এলাকায় আসতে বারন করে, ফের এখানে গেলে মেরে ফেলার হুমকি দেয় বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তারা।

হামলাকারীদের মুখে রোমাল বাঁধা ছিল এবং কয়েকজন কর্মীর গলায় নৌকার বেচ লাগানো ছিল বলে জানায় ক্যারামবোর্ড প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী কাইয়ুম ভূঞার নির্বাচনের প্রধান সমন্বয়ক ছবুর আহমেদ ভূইয়া। ঘটনায় আহতরা হলেন, জুবায়ের আহমেদ, আদনান ফাহিম, আমির হোসেন, মো: রানা।

এবিষয়ে থানায় কিংবা রিটার্নিং কর্মকর্তার নিকট কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে স্বতন্ত্র মেয়রপ্রার্থী এমএ কাইয়ুম ভূঞা বলেন, বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট তাই আমরা থানায় কোনো অভিযোগ করিনি। তবে রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছি।

এবিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তা রিটার্নিং কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD