1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে প্রায় ২২ হাজার পিছ ইয়াবাসহ ৪ জন আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে প্রায় ২২ হাজার পিছ ইয়াবাসহ ৪ জন আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ কায়দায় ২১ হাজার ৪৭০ পিছ ইয়াবা ট্যাবলেট পাচারকালে ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোলমানিক্য এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।

ইয়াবাসহ আটককৃতরা হলেন, বান্দরবান জেলার লামা থানার গুলবানুর ঝিরি গ্রামের রমজান আলীর ছেলে মোঃ সোহেল ও শাহ আনোয়ার, কক্সবাজার জেলার টেকনাফ থানার হাতিয়ারঘোনা গ্রামের মৃত কবির আহাম্মেদের ছেলে নুরুল ফারুক ও নুরুল আলম। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা।

জানা গেছে, থানার উপ-পরিদর্শক আবদুল মতিনের নেতৃত্বে পুলিশের একটি টিম চৌদ্দগ্রাম বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা গোলমানিক্য দীঘির পশ্চিম পাড়ে ঢাকামুখী ট্রাক থামানোর সংকেত দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল, শাহ আনোয়ার, নুরুল ফারুক ও নুরুল আলম ট্রাকটি থামিয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ট্রাকের ভিতর থেকে ১২টি পোটলায় ১১৩টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেটভর্তি ২১ হাজার ৪’শ ৭০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD