1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বার নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থী মো: নাজমুল হাসান ভূইয়া -কে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবিদ্বার নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থী মো: নাজমুল হাসান ভূইয়া -কে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিতঃ সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৫১৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

দীর্ঘ ২১ বছর পর আগামী( ১৭ জুলাই) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। দেবিদ্বার উপজেলার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. নাজমুল হাসান ভুইয়া উটপাখি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ডীতা করছেন। একই ওয়ার্ডের সাইফুল ইসলাম শিশির (৪২) ব্ল্যাক বোর্ড এর প্রতীক নিয়ে দেবিদ্বার পৌরসভার কাউন্সিলর পদে লড়ছেন। রবিবার বিকেলে নাজমুল হাসান ভুইয়া যখন নির্বাচনের গণসংযোগ করতে নামেন তখন সাইফুল ইসলাম শিশির তাকে গলায় চেপে ধরে চর থাপ্পড় মারেন। সোমবার (১০ জুলাই) দুপুরে সাংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। উটপাখি নিয়ে প্রতিদ্বন্ডীতা করা নাজমুল হাসান ভুইয়া বলেন,দেবিদ্বার পৌসসভার কেন্দ্রীয় জামে মসজিদের কাছে আমি আমার কয়েকজন অনুসারী নিয়ে গণসংযোগ করার সময় একই ওয়ার্ডের ব্ল্যাক বোর্ড প্রতীকের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম শিশির আমাকে তার সাথে থাকা লোকজন নিয়ে গলায় চেপে ধরে চড় থাপ্পড় মারেন। যার কারণে আমি ওই দিন নির্বাচনের প্রচারণা না করে চলে আসি। শিশির নিজের পেশী শক্তি ব্যাবহার করে এরকম ঘৃণ্য কাজ করেছেন। আমি আমার জীবনের নিরাপত্তার জন্য মৌখিক ভাবে দেবিদ্বার থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কমল কৃষ্ণ ধর স্যারকে জানিয়েছি। আপনি নির্বাচন কমিশনে এবং থানায় লিখিত অভিযোগ করেছেন কিনা এবিষয়ে জানতে চাইলে নাজমুল হাসান ভুইয়া বলেন, আমি আল্লাহর কাছে শিশির এর অপকর্মের জন্য বিচার দিয়েছি। এজন্য আমি কোন প্রকার লিখিত অভিযোগ করিনি। ইনশাআল্লাহ জনগণ আগামী ১৭ জুলাই আমার উট পাখি মার্কাকে বিজয়ী করে এর উপযুক্ত জবাব দিবেন বলে আমি মনে করি।

এব্যারে জানতে চাইলে সাইফুল ইসলাম শিশির জানান, রবিবার বিকেলে একটু ঝামেলা হয়েছিল পরে আমি তা মিটমাট করে ফেলেছি। অনাকাংখিত এবিষয়টির জন্য আমি দুঃখিত।

দেবিদ্বার থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কমল কৃষ্ণ ধর বলেন কোন লিখিত অভিযোগ পাইনি। আপনার কাছে ভিকটিম দেবিদ্বার ৫ নং ওয়ার্ডের উটপাখি প্রতিকের নাজমুল হাসান ভুইয়া মৌখিক অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন এ মুহূর্তে আমার মনে পড়ছে না।

দেবিদ্বারের নির্বাচন অফিসার আরিফ হোসাইনের মোবাইলে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি। এমনকি সাংবাদিক পরিচয় দিয়ে তার মোবাইলে মেসেজ পাঠালেও তিনি রিপ্লাই দেননি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD