1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ৩২ কেজি গাঁজাসহ আটক দুই - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ৩২ কেজি গাঁজাসহ আটক দুই

  • প্রকাশিতঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মোহাম্মদ ইয়ামিন সুমনের বিচক্ষণতা, এএসআই কাজী ইকবালকে নিয়ে সঙ্গীয় ফোর্সসহ ছত্রখীল ফাঁড়ির আইসি আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী মডেল থানাধীন ৪নং আমড়াতলী ইউপি আমড়াতলী বাজারস্থ ইকবাল হোসেন মিঠুর স’মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে বিশ্বস্ত গোপন সূত্রে সংবাদের প্রেক্ষিতে অটোরিকশায় অভিনব কায়দায় রাখা ৩৪কেজি গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মুরাদনগর উপজেলার শব্দলপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃরাকিব হোসেন আলামিন (২২), বুড়িচং উপজেলার শহিদপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে সাইদুর রহমান সাকিল (১৯)। বর্তমানে উভয়ই কোতয়ালী থানাধীন চাঁদপুর বৌবাজারে ভাড়া বাড়ীতে থাকেন।

এবিষয়ে এসআই ইয়ামিন সুমন বলেন, দীর্ঘদিন মাদকচক্রটি মাদকের কারবার করে আসছে। ফলোআপের পর অভিযান চালিয়ে মাদক ও আসামী গ্রেফতার করতে সক্ষম হই। এই চক্রের সাথে রাগব বোয়াল জড়িত থাকার পূর্বাবাস পাচ্ছি। অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত মাদক ও আসামীদের বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD