1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৮

  • প্রকাশিতঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৫০৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

ঢাকার পার্শ্ববর্তী জেলা হয়েও কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ জন। ওই ১৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে কচুয়া,চাঁদপুর এবং হাজীগঞ্জ থেকে ৪ জন রোগী ভর্তি হয়েছেন। কুমিল্লার ১৮ টি উপজেলার বিভিন্ন স্থান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন কুমেক হাসপাতালের পরিচালক ডাক্তার মো. আজিজুর রহমান সিদ্দিকী। তিনি আরও বলেন, যেসকল রোগীররা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের অনেকে ঢাকায় যেতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কুমিল্লা শহরের রোগী নেই। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য আলাদা ইউনিট করা হয়েছে। এমন কি পুরুষ ও মহিলাদের জন্য করা হয়েছে আলাদা আলাদা ইউনিট। কুমেকের ৭ তলায় করা হয়েছে নারীদের জন্য ডেঙ্গু ইউনিট এবং ৮ তলায় করা হয়েছে পুরুষদের ডেঙ্গু ইউনিট। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মো আজিজুর রহমান সিদ্দিকী আরও জানান,ঢাকার পার্শ্ববর্তী জেলা হয়েও কুমিল্লা ডেঙ্গুর তেমন ভয়ানক আকার ধারণ করেনি। আমরা কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সোচ্চার আছি।

জেলা সিভিল। সার্জন নাছিমা আকতার জানান,কুমিল্লা শহরের কোন লোক এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। বেশির ভাগ লোগ অন্যান্য উপজেলার থেকে কুমেকে চিকিৎসা নিচ্ছে। সিভিল সার্জন আরো জানান কুমিল্লার ডেঙ্গু পরিস্থিতি আমরা সার্বক্ষনিক মনিটরিং করছি। কুমিল্লাবাসীকে ডেঙ্গু নিয়ে আতংকিত না হয়ে তিনি ডেঙ্গু সম্পর্কে সচেতন হতে আহবান জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD