1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আজমপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আজমপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৫১২ বার পঠিত

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ৯৭তম ম্যাচে আজমপুর ফুটবল ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব। দলের হয়ে হ্যাটট্টিক করেন সোলেমানে দিয়াবাতে। একটি করে গোল করেছেন সানডে, সানোয়ার ও ইমন।

শুক্রবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ১০ মিনিটের সময় মোহামেডানের হয়ে প্রথম গোলটি করেন সোলেমান দিয়াবাতে। বিরতিতে যাওয়ার আগে মোহামেডান আরো কয়েকটি সুযোগ পেলেও আর গোল করতে পারেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।

খেলার দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটের সময় সানডে এবং ৫৪ মিনিটের সময় সানোয়ারের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। ৬৮ মিনিটের সময় দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সোলেমান দিয়াবাতে। এরপর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ ছিলো না আজমপুরের কাছে। ৮৩ মিনিটের সময় দলের পঞ্চম গোলটি করেন ইমন। ৮৯ মিনিটের সময় আজমপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের হ্যাটট্টিক পূরণ করেন সোলেমান দিয়াবাতে। ফলে ৬-০ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এ জয়ে মোহামেডান মোট ১৯ ম্যাচ খেলে ৮ জয় পেয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD