1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার পৌরসভা নির্বাচন; ভোটারদের ভালোবাসা পেতে দাড়ে দাড়ে সাংবাদিক বাশার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার পৌরসভা নির্বাচন; ভোটারদের ভালোবাসা পেতে দাড়ে দাড়ে সাংবাদিক বাশার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩০৮ বার পঠিত

 

শফিউল আলম রাজীব।।

আগামী ১৭ জুলাই কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ভোট চাইতে ভোটারদের দরজায় গিয়ে কড়া নাড়ছেন। দিন-রাত ও ঝড়- বৃষ্টিকে ওপেক্ষা করে পৌরসভার বিভিন্ন এলাকায় ভোট চাইতে নামেন এই স্বতন্ত্র মেয়রপ্রার্থী।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার উত্তর হামলাবাড়ী, ডোন ও বালিবাড়ি এলাকায় ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন দেবীদ্বার উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে এমন বার্তা পৌঁছে দিয়ে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করছেন।

আগামী ১৭ জুলাই দেবীদ্বার পৌরনির্বাচনে স্বতন্ত্র মেয়র পদে মোবাইল ফোন প্রতীক নিয়ে লড়ছেন সাংবাদিক বাশার। অপরদিকে এ পৌরসভায় আরো ৭জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে জুড়ে-সুরে চলছে প্রচার-প্রচারণা। জনসংযোগে জোর দিয়েছে সব পক্ষই। তবে ভোটারদের দ্বারে দ্বারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সাংবাদিক বাশার ও তার সমর্থকদের।

সাংবাদিক বাশার নিজ কর্মীদের নিয়ে জনসংযোগ করাকালে তিনিবলেন, আমার কালো টাকা নেই, আমার ভোট সাধারণ মানুষের মাঝে, তাই আমি সাধারণ মানুষের দ্বারে দ্বারে হাটছি। তাদের ভালোবাসায় আমার বিজয় সুনিশ্চিত হয়।

০৫-০৭-২০২৩ইং

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD