1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিক নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৪৫৯ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎ স্পৃষ্টে আলাউদ্দিন (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয় ।গতকাল (১ জুলাই) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনার কেরণখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের একটি মৎস্য খাদ্যের ফ্যাক্টরীতে এ দুর্ঘটনা ঘটে । নিহত মোঃ আলাউদ্দিন দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের ফুলতলী গ্রামের ময়নাল হোসেন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছয়ঘড়িয়া বাজার সংলগ্ন ওই মাছের খাদ্য তৈরীর কারখানার বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মক আহতাবস্থায় আলাউদ্দিনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৎস্য খাদ্য তৈরীর ওই ফ্যাক্টরী মালিক মোঃ আলী মিয়া বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে রাজী হননি। তবে ওই ফ্যাক্টরী নিয়ে এলাকার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোঃ সাহাবুদ্দীন খাঁন জানান, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD