1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নতুন প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নতুন প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে- এমপি বাহার

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গরীব মানুষের কল্যাণে কাজ করেছেন।ছাত্রজীবনে বঙ্গবন্ধু চতুর্থ শ্রেণির কর্মচারীদের অধিকার আদায়ে জেল খেটেছেন।জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গরীব মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করছেন। তিনি ২০৩০ সালে দেশকে দারিদ্রমুক্ত করার লক্ষ্য নিধারণ করে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন। সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে দীর্ঘ হায়াত দান করেন। শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে দেশে গরীব মানুষ থাকবে না।
গতকাল সোমবার (২৬ জুন) বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব সভাকক্ষে আয়োজিত টিআর কাবিখার চেক ও ঐচ্ছিক তহবিলের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।
এমপি বাহার আরও বলেন, বাংলাদেশ কে নিয়ে ও শেখ হাসিনাকে নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। সেন্টমার্টিন দ্বীপ দখলে নিতে পরিকল্পিতভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু কে হত্যা করা হয়েছে। ১৯৭১ সালে ও ১৯৭৫ এর সাথে যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল তারা আজ শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন সেন্টমার্টিন দ্বীপ দখলের জন্য নতুন ষড়যন্ত্র হচ্ছে।মনে রাখতে হবে ১৯৭৫ সাল আর ২০২৩ সাল এক না। ১৯৭৫ সালের বাংলাদেশ আর এখন ২০২৩ সালের বাংলাদেশ অনেক এগিয়েছে। শেখ হাসিনা আজ আমাদের বিশ্ব মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে তাদের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। নতুন প্রজন্মের জন্য উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি কুমিল্লা -৬ নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে টিআর কাবিখার ৭২ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এছাড়া তিনি ঐচ্ছিক তহবিলের ৫ লাখ টাকার অনুদান বিভিন্ন ব্যক্তির মাঝে বিতরণ করেন।
এ সময় সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত,যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল প্রমুখ উপস্থিত ছিলেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD