1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীরতে ছুরিকাঘাত করে এক যুবককে প্রকাশ্যে খুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নগরীরতে ছুরিকাঘাত করে এক যুবককে প্রকাশ্যে খুন

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার কান্দির পাড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে এক যুবককে।ইজাজ নামে ওই যুবকের বাড়ি সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের মনিপুর গাবতলী এলাকায়,তার পিতার নাম সিরাজুল ইসলাম । রোববার সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় এলাকায় ফাইন্ড টাওয়ারের সামনে তাকে দুর্বৃত্তরা দুই পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশংকা জনক অবস্থায় ইজাজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান,কান্দির পাড়ে একটি হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি।এ বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
তিনি আরো জানান,প্রাথমিক ভাবে জানা গেছে টাকার ভাগাভাগি নিয়ে কান্দিরপাড় ফাইন্ড টাওয়ারের নিচে চার পাঁচজন যুবকের সাথে ইজাজের ঝগড়া হয়। সেখান থেকেই কেউ তাকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্ত ক্ষরনে তার মৃত্যু হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। শুনেছি, সে ঢাকায় থাকে।
কান্দিরপাড় এলাকার আনন্দ সিটি সেন্টারের সামনে অন্তত দুইজন হকার ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে,কিছুটা পূর্ব দিক থেকে আহত অবস্থায় দৌড়ে এসে ইজাজ আনন্দ সিটি সেন্টারের সামনে লুটিয়ে পড়ে। সেখান থেকে লোকজন তাকে ধরে হাসপাতালের দিকে নিয়ে যায়। সে সময় তার দুই পা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক শাওন শিকদার জানান, ইজাজ নামে আহত ব্যক্তির দুই পায়ের হাটুর উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,আঘাতের স্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD