1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে মহিষ বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; নিহত চালক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে মহিষ বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা; নিহত চালক

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩৩০ বার পঠিত

 

শফিউল আলম রাজীব,

কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলাধীন চরবাকর এলাকায় মহিষ বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত হয়।

শনিবার (২৪জুন) ভোর রাত আনুমানিক পৌনে ৪টায় সিলেট থেকে চট্রগ্রাম গামী মহিষ বাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দূর্ঘটনাটি ঘটে। যার নম্বর ঢাকা মেট্রো-ট-১৪৮৬৫৭। এসময় গুরুতর আহত ট্রাক ড্রাইভার মোঃ আব্দুর রহমান (৫৫)’কে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহমানের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মহিষ বাহী ট্রাকটি গাছের সাথে ধাক্কা লেগে ড্রাইভার গুরুতর আহত হলে কুমিল্লা মেডিকেলে নেয়ার পথেই তার মৃত্যু হয় এবং গাড়িতে থাকা দু’জন লোক আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা ১৯ টি মহিষের মধ্যে ৮ টি মহিষ অসুস্থ হয়েছে। কোনটির পা ভেঙ্গেছে, কোমড় ভেঙ্গেছে, মাথা ফেটেছে যা স্বল্প দামেই স্থানীয় মাংস বিক্রেতাদের কাছে তা বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। সুস্থ মহিষ গুলো বাজারে বিক্রির জন্য রাখা হয়েছে।

এবিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃআলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দূর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে। দূর্ঘটনায় চালক নিহত হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD