1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে নিখোঁজের ৩দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে নিখোঁজের ৩দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩২০ বার পঠিত

নেকবর হোসেন  :

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের ৩দিন পর শিমুল(১৩)নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার(২৪জুন) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপোল এলাকা থেকে উদ্ধার করা হয়।শিমুল উপজেলার ঘোলপাশা ইউনিয়ন ঘোলপাশা গ্রামের সুমন ড্রাইভারের ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। ওসি জানান,গত ২২জুন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি শিমুল। নিখোঁজের দিন রাতে শিমুলের বাবা বাদী হয়ে নিখোঁজ ডাইরি করেন।আজ সকালে স্থানীয় কয়েক ব্যক্তি হায়দার পোল এলাকায় ফসলী জমির পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।ঘটনাস্থল বা এর আশপাশে নিহতের অটোরিকশার কোনো সন্ধান পাওয়া যায়নি। অটোরিকশা ছিনতাই করার উদ্দেশ্যে এই হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শিমুলের বাবা সুমন ড্রাইভার বলেন,শিমুল প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হলে গত ২২ জুন রাতে আর বাড়ি ফিরেনি।সম্ভব সকল জায়গায় খোঁজ করে না পেয়ে, ওইদিন রাতে চৌদ্দগ্রাম থানা নিখোঁজ ডাইরি করি।আজ সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে আমার ছেলে শিমুলের লাশ সনাক্ত করি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD