1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ফুলে সজ্জিত গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় জানালেন শিক্ষার্থীরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে ফুলে সজ্জিত গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় জানালেন শিক্ষার্থীরা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

ফুলের সজ্জিত গাড়িবহর, সাথে বড়যাত্রীর মত অনেক লোকজন। প্রথম দেখায় মনে হতে পারে কোন বিয়ের অনুষ্ঠান। কিন্তু না, প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষকের ৪০ বছরের শিক্ষকতার আজকে শেষ দিন উপলক্ষে বিদায়ের আয়োজন। এভাবেই প্রিয় শিক্ষককে রাজকীয় বিদায় জানালেন প্রাক্তন শিক্ষার্থীরা।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ তফাজ্জল হোসেন এর অবসর জনিত বিদায় উপলক্ষে বিদ্যালয়ের ২০০১ এর শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃহস্পতিবার এভাবেই বিদায় সংবর্ধনা দেয়া হয়।

২০০১ এর শিক্ষার্থী আবু মুছার সভাপতিত্বে এবং আব্দুর রহিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০০১ এর শিক্ষার্থী ও জায়ান্ট মার্কেটার্স এর প্রতিষ্ঠাতা মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের ৯৫ ব্যাচের শিক্ষার্থী মোঃ মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা, সাংস্কৃতিক বিষয় মন্ত্রনালয়।

সভাপতি তার স্বাগত বক্তব্যে প্রিয় শিক্ষকের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতি তুলে ধরেন এবং অনুষ্ঠান সফল করায় ২০০১ ব্যাচের প্রবাসী ও দেশে কর্মরত বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে আরো বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, ওমর ফারুক, সফিকুর রহমান, মোশারফ হোসেন, খলিলুর রহমান, মোশারফ হোসেন রিপন, আমির হোসেন, ইউনুস মিয়া, ইউসুফ মিয়া, মিজানুর রহমান।

২০০১ ব্যাচের মুখপাত্র সাইফুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা আমাদের স্যারদের জাকজমক করে বিদায় দিচ্ছি, আশাকরছি তোমরাও তোমাদের স্যারদের এভাবেই বিদায় দিবে। তিনি তার বক্তব্যে প্রবাসি বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকার, সহকারী প্রধান শিক্ষক আতিকুর রহমান, নুরুল ইসলাম, শাহ আলম,মকবুল আহমেদ, মাও. আকবর হোসেন, আজগর আলী,নূরজাহান,তাছলিমা জাহান, মিনুয়ারা প্রমুখ।

অনুষ্ঠান শেষে সু সজ্জিত গাড়িযোগে প্রিয় শিক্ষককে নিজ বাড়িতে পৌছে দেন ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD