1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ধর্ষণের দায়ে পলাতক দেবীদ্বারের কথিত ভন্ডপীর ইকবালকে আটক করেছে র‌্যাব  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ধর্ষণের দায়ে পলাতক দেবীদ্বারের কথিত ভন্ডপীর ইকবালকে আটক করেছে র‌্যাব 

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৪০ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বারে লিচু খাওয়ানোর লোভ দেখিয়ে ২য় শ্রেণির স্কুল ছাত্রীকে নিজ আস্তানায় নিয়ে ধর্ষণের অভিযোগে কথিত ভন্ডপীর মো. ইকবাল হোসাইনকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১১। সে দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের মৃত শরাফত আলীর পুত্র। সে ভক্তদের অন্ধবিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পেয়েছে র‌্যাব।

সোমবার (১৯ জুন) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দিন ভুক্তভোগী ইকবালের বাড়ির পাশের মাঠে খেলতে গেলে তাকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে তার আস্তানায় ডেকে নিয়ে যান। এরপর শিশুটির ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। পরে বাড়ি গিয়ে ওই শিশুটি তার মাকে বিষয়টি অবহিত করে। ব্যথা তীব্র হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শুরুতে ইকবাল এবং তার অনুসারীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতিও দেখায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ঘটনার ৪ দিন পর থানায় মামলা দায়ের করেন। খবর পেয়ে গ্রেফতার এড়াতে নিজ আস্তানা ছেড়ে আত্মগোপনে চলে যান কথিত এই পীর।

ঘটনার সত্যতা স্বীকার করে এবিষয়ে সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর বলেন, র‌্যাব বিকেলে আসামি নিয়ে রওনা হয়েছে বলে জানিয়েছে। এখনো থানায় এসে পৌছায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD