1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৩৮৬ বার পঠিত

শামীম রায়হান॥

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকারী সন্ত্রাসী গডফাদার ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তার সহযোগীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সোমবার (১৯ জুন) সকালে দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গৌরীপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা নাদিম হত্যার বিচার ও অপরাধীদের দ্রুত ফাঁসি রায় কার্যকর করার দাবি জানান৷ তারা বলেন,বাবু চেয়ারম্যানের বিরুদ্ধে গণমাধমে বিভিন্ন অনিয়ম ও অপকর্ম প্রকাশ করায় নাদিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবী জানিয়েছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান, বাসুদেব ঘোষ,আবু কোরাইশ আপেল,শামীম রায়হান,জাকির হোসেন হাজারী,হানিফ খাঁন,আলী হোসেন বাবুল,ওমর ফারুক মিয়াজী,লিটন সরকার বাদল,মামুনুর রশিদ রুবেল,হোসাইন মোহাম্মদ দিদার,সাহাব উদ্দিন,কামরুল হক চৌধুরী, আলমগীর হোসেন ও তিতাস উপজেলার কর্মরত অন্যান্য সাংবাদিকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD