1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চৌদ্দগ্রামে মায়ের বকাঝকা সহ্য করতে না পেরে অভিমান করে তাশফিয়া (৯) নামের এক শিশু গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার(১৭জুন)দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাশফিয়া ঐ গ্রামের কবির হোসেনের কন্যা এবং একই গ্রামের শাহ ছাহেব মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী।

নিহতের মা রুমা বেগম শনিবার দুপুরে কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, আজ দুপুরে দুষ্টুমি করায় তাশফিয়াকে বকাবকি করা হয়। এ নিয়ে জিদের বসে ঘরের পিলারের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানান, শনিবার দুপুরে শিশুটিকে হাসপাতালে আনা হলে আমরা পরিক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষনা করি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা বলেন, আত্মহত্যার ঘটনায় লাশটি হাসপাতাল থেকে চৌদ্দগ্রাম থানায় আনা হয়। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD