1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হতে হবে - এমপি বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ হতে হবে – এমপি বাহার

  • প্রকাশিতঃ শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩৩৫ বার পঠিত

নেকবর হোসেন ;

শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাই আগামীতে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তিগত জ্ঞানে শিক্ষকদেরও এগিয়ে যেতে হবে। পরিবর্তিত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। অন্যথায় দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। তবে এক্ষেত্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়ানোও সময়ের দাবি।

শনিবার ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় অডিটোরিয়ামে স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের করণীয় শীর্ষক’ আলোচনায় সভায় এমন অভিমত ব্যক্ত করেন কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার।

সংগঠনের কুমিল্লা মহানগর আহ্বায়ক অধ্যক্ষ আসাদুর রশিদ আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত ও আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল। আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের করণীয় সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. মজিবুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাকশিস কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক ও বি টি এ কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মো. জহিরুল আলম। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক জিয়াউল ইসলাম জীবন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD