1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে ৫১ কেজি গাঁজা উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে হাইওয়ে পুলিশের অভিযানে ৫১ কেজি গাঁজা উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জুন) সকাল সাতটায় মিয়াবাজার হাইওয়ে থানার এসআই টিপু রায় এর নেতৃত্বে এএসআই গিয়াস উদ্দিন ও সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩টি ট্রাভেল ব্যাগে সংরক্ষিত মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে পরিত্যাক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজাগুলো মহাসড়কের পাশের ঝোপে রেখে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাবুচি এলাকায় হাইওয়ে পুলিশের অভিযানে মহাসড়কের পাশের ঝোপ থেকে ৩টি ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় ৫১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD