1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর নিউমার্কেটে বিদ্যুৎস্পৃষ্টে প্রিন্টিং ব্যবসায়ীর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নগরীর নিউমার্কেটে বিদ্যুৎস্পৃষ্টে প্রিন্টিং ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৪৬ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা নগরীরর নিউমার্কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সোহাগ (৩০) নামে এক প্রিন্টিং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা গ্রামে। তিনি গোরফান আলীর ছেলে ও নিউমার্কেটের আন্ডারগ্রাউন্ডে আনিকা প্রিন্টিং প্রেসের সত্ত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ১০টার দিকে সোহাগ তার দোকানে প্রবেশ করে। এক পর্যায়ে তিনি ফোনে কথা বলতে গিয়ে মেশিনের ওপর পা রাখলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD