1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাই নিয়ে দু'গ্রুপের হাতাহাতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বাছাই নিয়ে দু’গ্রুপের হাতাহাতি

  • প্রকাশিতঃ সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বারে পৌরসভা নির্বাচনে এলাকার ঐক্যমতে প্রার্থী বাছাই সভায় দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার সকাল ১১টায় দেবীদ্বার পৌরসভার ৯নং ওয়ার্ড বারেরা সরকার বাড়ী ঈদগাহ মাঠে মনিরুল হোক মোল্লার সভাপতিত্বে এবং শাহজাহান সরকারের পরিচালনায় প্রার্থী বাছাই আয়োজিত সভায় আ’লীগ নেতা মুসলেমউদ্দীন উদ্দিন মানিক ও বিএনপি নেতা শাহজাহান মোল্লার সমর্থকদের মধ্যে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, পৌরসভার ৯নং ওয়ার্ড বারেরা থেকে নির্বাচনে অংশগ্রহ করতে আগ্রহী ৫ প্রার্থী হলেন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী কেফায়েত উল্লাহ, উপজেলা আ’লীগের সদস্য এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক মোসলেহ উদ্দিন ভূইয়া মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান মোল্লা এবং ছিদ্দিক ডাক্তার। তাদের মধ্যে একক প্রার্থী নির্ধারণে গ্রামবাসীরা এ পর্যন্ত ৩ বার বৈঠক করেছে কিন্তু একক প্রার্থী নির্ধারণে ঐক্যমতে পৌছতে পারেনি। আওয়ামীলীগের তিন প্রার্থী দলীয় মনোনয়ন চাইলেও তাদের মধ্যে কেউই পাননি। তাই আজ ৪র্থ বার গ্রামবাসীর সাথে বৈঠকে বসে তারা। সভায় একক প্রার্থীতা নির্বাচনে ঐক্যমতে পৌছাতে না পাড়ায় যে যার মতো নির্বাচন করার কথা উঠে। তখন আ’লীগ নেতা মোসলেম উদ্দীন মানিক একক প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা বললে বিএনপি নেতা শাহজাহান মোল্লার সমর্থকরা শাহজাহান মোল্লাকে প্রার্থী ঘোষনা করে তখন দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতি ঘটে। এসময় উপজেলা আ’লীগের সদস্য এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা ছাড়া অন্যান্য প্রার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগ নেতা মোসলে উদ্দীন মানিক বলেন, ৯নং ওয়ার্ড থেকে একক প্রার্থীতা সভায় আমি শাহজাহান মোল্লার সাথে কথা বলছিলাম তখন এক ছেলে এসে আমার গায়ে ধাক্কা দিলে আমার ছেলেদের সাথে কিছু ছেলেদের হাতাহাতির ঘটনা ঘটছে।

এবিষয়ে বিএনপি নেতা শাহজাহান মোল্লা বলেন, বারেরা ৯ নং ওয়ার্ডে প্রায় ৮হাজার ভোটার রয়েছে কিন্তু এখান থেকে আ’লীগের ৩ প্রার্থী সহ মোট ৫ জন প্রার্থী রয়েছে। আওয়ামীলীগের প্রাথীরা নৌকা আনতে পারলে এলাকাবাসী তাদের পক্ষে কাজ করবে বলেছে কিন্তু তারা কেউ আ’লীগের দলীয় মনোনয়ন আনতে পারেনি। তাই আজ সভায় এলাকাবাসী আমাকে নির্বাচনের জন্য ঐক্যমত পোষন করায় আ’লীগের প্রার্থী হাজী মানিক ও তার সমর্থকরা উত্তেজনা সৃষ্টি করে হাতাহাতির ঘটনা ঘটায়।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর বলেন, পৌরসভা নির্বাচনের জন্য বারেরা একক প্রার্থী নির্বাচনে এলাবাসীর সভায় দুপক্ষের উত্তেজনা বিরাজ করছে শুনেছি। বড় কোনো ধরনের ঘটনা ঘটেনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD