1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় মে মাসে ৮ খুন, অপরাধ সংগঠিত হয়েছে ৫৪১টি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় মে মাসে ৮ খুন, অপরাধ সংগঠিত হয়েছে ৫৪১টি

  • প্রকাশিতঃ সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩৩৯ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুতর অপরাধ বিবরনীতে জানানো হয়েছে, গত মে মাসে কুমিল্লায় মোট ৫৪১টি অপরাধ সংগঠিত হয়েছে। এর মধ্যে খুনের ঘটনা ৮টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৪০টি, রাহাজানি-দস্যুতা ৪টি এবং ১টি ডাকাতির ঘটনা ঘটেছে। মে মাসে মাদকের মোট মামলার সংখ্যা ২৮০টি। কুমিল্লা জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে জেলায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

সভায়, জিবির নামে চাঁদা উঠানো, বাজার মনিটরিং, মাদকদ্রব্য স্পট মনিটরিং, মাদক-জঙ্গিবাদ, বাল্য বিবাহ এবং নারী ও শিশু নির্যাতন, ভেজাল ঔষধের বিরুদ্ধে অভিযান, দেবিদ্ধার পৌরসভা ও ইউপি নির্বাচন, বেসরকারী হাসপাতালের এম্বুলেন্সের অবৈধ পার্কিং, হাসপাতালের পার্কিং, যানজট নিরসন, গুজব, গরু বাজার মনিটরিং, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন এবং অতিরিক্ত পদক্ষেপ গ্রহনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD