1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৮০ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনুর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার(১১ জুন) বিকেলে দাউদকান্দি উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোঃ মহিনুল হাসান।

উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। খেলায় উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ৮টি শক্তিশালী দল অংগ্রহন করে। ৮টি দলের ৪টি খেলায় দাউদাকান্দি সদর উত্তর ইউনিয়ন ২-১ গোলে মোহাম্মদপুর ইউনিয়নকে,টাইব্রেকারে দৌলতপুর ইউনিয়ন ৪-৩ গোলে পদুয়া ইউনিয়নকে,গৌরীপুর ইউনিয়ন ১-০ গোলে বারপাড়া ইউনিয়নকে ও গোয়ালমারী ইউনিয়ন ২-১ গোলে ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদকে হারিয়ে জয় লাভ করে৷ খেলা উপভোগ করতে শতশত দর্শক মাঠের চারপাশে উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD