1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গ্রামীন মজুরদের পর্যাপ্ত বরাদ্ধের দাবীতে ক্ষেতমজুর সমিতির মানববন্ধন ও বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গ্রামীন মজুরদের পর্যাপ্ত বরাদ্ধের দাবীতে ক্ষেতমজুর সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩১২ বার পঠিত

শফিউল আলম রাজীব :

“কাজ মজুরী জমি অধিকার ইনসাফ চাই” এ স্লোগানকে সামনে রেখে জমিবিহীন ষাটোর্ধ মজুরদের পেনশন, রেশন চালু ও গ্রামীন কর্মসূচি প্রকল্পে বরাদ্দ বাড়ানোর দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার স্বাধীনতা চত্তরে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন চলাকালে বক্তারা বাজেটে গরিব ও গ্রামীণ ক্ষেতমজুরদের উন্নয়নে এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতে প্রয়োজনীয় বরাদ্ধসহ পল্লী রেশনিং চালূ, বিনাজমায় ষাটোর্ধ বয়স্কদের পেনশন ভাতা চালু, বিনামূল্যে চিকিৎসা ও সন্তানদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করাসহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দেবীদ্বার উপজেলা কমিটির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং যুব নেতা মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পরেশ কর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সদস্য কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, জেলা ক্ষেতমজুর সমিতির নেতা আব্দুল ওয়াদুদ। ক্ষেতমজুর নেতা আব্দুল বাতেন, মনু মিয়া, আব্দুল গফুর প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD