1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ।কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি ও সাধারণ সম্পাদক মেয়র আরফানুল হক রিফাতের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ জুন ) দুপুর দেড়টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান ।
এসময় মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান।
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরে পবিত্র ফাতেহা ও দূরুদ পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহিদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহিদের আত্মার মাগফেরাত কামনায় ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেক হায়াত ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয় । এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাধীতে শ্রদ্ধা শেষে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি সহ দলের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে কিছুক্ষণ সময় কাটান। বেলা আড়াইটায় স্থানীয় নেতৃবৃন্দ সহ সবাই মধ্যাহ্নভোজনে অংশ নেন।
বৃহস্পতিবার সড়ক পথে পদ্মা সেতু হয়ে দুপুর ১টা মহানগর আওয়ামী লীগের ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়া এসে পৌছলে কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি বাবু সমীর চন্দ্রের নেতৃত্বে গোপালগঞ্জ জেলা কৃষক লীগ,টুঙ্গিপাড়া কৃষক লীগ ও কোটালিপাড়া কৃষক লীগের নেত্ববৃন্দ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি কে স্বাগত জানান। এসময় এমপি বাহারের বড় কন্যা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা.তাহসিন বাহার সূচনা, মেঝ কন্যা আয়মন বাহার সোনালি সঙ্গে ছিলেন।
উল্লেখ্য, ১২ মে দ্বিতীয়বারের মতো এমপি বাহারের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটি ঘোষণার পর গত ২১ মে রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD