1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বুড়িচংয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার বুড়িচংয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার বুড়িচংয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলার গোপীনাথপুর গ্রামের নিজ ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হক জানান, গোপীনাথপুর গ্রামের মাঝি বাড়ির শাহ জাহানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী আবুল কালামের সাথে পাঁচ বছর পূর্বে একই উপজেলার বারেশ্বর গ্রামের মোঃ মোস্তাফার মেয়ে জান্নাত আক্তারের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের একটি মেয়ে সন্তানের জন্ম নেয়। সম্প্রতি গত ৫ মাস আগে আবুল কালাম ছুটি শেষ করে সিঙ্গাপুর যায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউপি সদস্য আবদুল হক আরো জানান, বুধবার রাতে পরিবারের সদস্যদের সাথে খাবার খেয়ে জান্নাত আক্তার শিশু সন্তানকে নিয়ে নিজের রুমে ঘুমাতে যায়। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে না উঠায় শাশুড়ি ঘরের দরজায় ডাকতে থাকে। দীর্ঘক্ষণ কোন শব্দ না পেয়ে বাড়ির লোকজনকে ডেকে আনে। স্থানীয়া ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মরদেহ দুটি দেখতে পেয়ে থানায় খবর দেয়।

 

বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকাল ১০ টায় পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ ঘরের বিছানায় একটি শিশুর মরদেহ পরে আছে। পাশেই ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত ছিল শিশুর মা।

 

তিনি আরো বলেন, শিশুটির গলায় তার প্যাচানো ছিলো। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয়দের কাছ থেকে জানতে পারি স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া করে শিশু সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, যতটুকু ধারণা হচ্ছে প্রথমে মা ওই শিশুকে হত্যা করে। পরে তিনি আত্মহত্যা করেন। পারিবারিক কলহের জেরে এমনটা হতে পারে। মরদেহ দুটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD