1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার পৌরসভা নির্বাচন; মেয়র প্রার্থী আলহাজ্ব এম.এ কাইয়ুম ভূঞার উঠান বৈঠক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বার পৌরসভা নির্বাচন; মেয়র প্রার্থী আলহাজ্ব এম.এ কাইয়ুম ভূঞার উঠান বৈঠক

  • প্রকাশিতঃ বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৫৯ বার পঠিত

শফিউল আলম রাজীব :

বহুল প্রতীক্ষিত কুমিল্লার দেবীদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ জুলাই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছে মেয়র প্রার্থী নৌকা মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম.এ কাইয়ুম ভূঞা। বুধবার বিকেলে পৌরসভার ছোট আলমপুর মধ্যে পাড়া ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে এবং জাবেদ আহমেদ নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাহিন ভূইয়া, সাইদুর রহমান ছবুর ভূইয়া, আব্দুল মতিন, জয়নাল হোসেন পিন্টু প্রমুখ।

এসময় বৈঠকে মেয়র প্রার্থী আলহাজ্ব এম.এ কাইয়ুম ভূঞা তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন যাবৎ পৌরসভা নির্বাচন না হওয়ায় পৌরবাসী অনেক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। দেবীদ্বার’র উন্নয়নে আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আগামী ১৭জুলাই নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করে পৌরবাসীর সেবা করার সুযোগ করে দিবেন এটাই প্রত্যাশা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD