1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

 

শফিউল আলম রাজীব।।

কুমিল্লার দেবীদ্বারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।

শুক্রবার বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ড হামলা বাড়ির প্রতিবন্ধী কামাল ও জামালের আগুনে পুড়ে যাওয়া দুইটি ঘর পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে ২০হাজার করে নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি টিনের ঘর নির্মান করে দেয়ার আশ্বাস দেয়া হয়েছে। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে পরিবার গুলোকে।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পরিবারগুলোকে বাসস্থানের ব্যাবস্থা করে দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১জুন) রাত সাড়ে ১০টায় পৌরসভার ৬নং ওয়ার্ড হামলা বাড়ির প্রতিবন্ধী কামাল ও জামালের দুটি ঘর আগুনে পুড়ে যায়। আগুনে মানুষের তেমন ক্ষতি না হলেও এসময় ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র সহ প্রতিবন্ধী কামাল মিয়ার একটি গরু, ছাগল ও হাঁসমুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD