1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
২১ বছর পর দেবীদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা; ১৭ জুলাই নির্বাচন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

২১ বছর পর দেবীদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা; ১৭ জুলাই নির্বাচন

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বার পৌরসভা গঠনের দীর্ঘ ২১ বছর পর অবশেষে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনা করলো নির্বাচন কমিশন। এই তফসিল ঘোষনার মধ্যে দিয়ে পৌরবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটলো।

বুধবার (৩১মে) নির্বাচন কমিশন কতৃক ১৭.০০.০০০০.০৩৪.৩৮.০০৭.২৩-৩৫১ নং স্মারকে নির্বাচন কমিশনের আদেশক্রমে নির্বাচন পরিচালনা-২’র অধিশাখা উপসচিব মোঃ আতিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবীদ্বার পৌরসভা প্রতিষ্ঠা হয়। পৌরসভা গঠনের ২১ বছর পেরিয়ে গেলেও মামলাসহ নানান জ‌টিলতায় আটকে ছিল নির্বাচন। ফলে পৌরবাসী পাচ্ছিলনা কাংখিত নাগ‌রিক সেবা, আমলাতা‌ন্ত্রিক জ‌টিলতায় ব‌্যাহত হ‌চ্ছিল উন্নয়ন।

আগামী ১৭ জুলাই পৌরসভা ভোট গ্রহণের তারিখ নির্ধারন করে তফসিলে ১৮ জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ১৯ জুন মনোনয়নপত্র বাছাই এবং ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ তারিখ নির্ধারন করা হয়। দেবীদ্বারসহ দেশের ৮টি পৌরসভায় একইদিনে নির্বাচন অনুষ্ঠিত হবে, ভোটগ্রহণ চলবে ইভিএমে।

পৌরসভায় বর্তমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা রয়েছে ৪৪ হাজার ৫শত ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২২ হাজার ৪শত ৯৮ এবং মহিলা ভোটার রয়েছে ২২হাজার ৮৯ জন।

পৌর নির্বাচনে মেয়র পদে সরকার দলীয় আওয়ামী লীগের প্রায় অর্ধ ডজন সম্ভাব্য প্রার্থী মাঠে নামলেও দলীয় সিদ্ধান্ত না থাকায় বিএনপি- জামায়াতের কোন প্রার্থী মাঠে দেখা যাচ্ছেনা। তবে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মাঠে ব্যাপক প্রচার-প্রচারনা চালাচ্ছেন দুই সাংবাদিক। আজ তফসিল ঘোষনার পর থেকে প্রার্থী সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে ধারনা করছেন রাজনৈতিক বিশিষ্টজনরা। এদিকে তফসিল ঘোষনার পর থেকে পৌরবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

উল্লেখ্য, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবীদ্বার উপজেলার সদর ইউনিয়ন এবং গুনাইঘর উত্তর, গুনাইঘর দক্ষিণ এবং সুবিল ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে এ পৌরসভা ঘঠিত হয়। ২০০৩ সালের ১২ মার্চ দেবীদ্বার উপজেলা পরিষদ কার্যালয়ের একটি আধা পাকা ভবনে পৌরসভার অস্থায়ী কার্যালয় চালু হয়। ২০০৫ সালে পৌরসভার পশ্চিম প্রান্তের ৮ নম্বর ওয়ার্ডের গুনাইঘর এলাকায় এক কোটি ১৬ লাখ টাকা ব্যায়ে দোতলা একটি পৌর ভবন নির্মাণ করা হয়। পরে সেখানে পৌরসভার কার্যক্রম শুরু হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD