1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বারে সকালে নাস্তা খেয়ে খেলতে বেড়িয়ে আবির(৬) ও নাহিদ(৬) নামে দুই ভাইয়ের মরদেহ মিলল বাড়ির পাশে পুকুর ঘাটে। ওই দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ও জেঠাতো ভাই।

ঘটনাটি ঘটে বুধবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলার ১৪ নং সুলতানপুর ইউনিয়নের ছেচড়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের বাড়ির পুকুরে। নিহত আবির হোসেন (৬) ওই বাড়ির কৃষক আমান উল্লাহ’র পুত্র এবং রাফি হাসান নাহিদ(৬) ফুল মিয়ার পুত্র। নিহত দু’জন ছেচরাপুকুড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে লেখাপড়া করতো। ২ শিশুর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের মাতম চলছে।

নিহত আবির(৬)’র বাবা আমান উল্লাহ জানান, কি থেকে কি হয়ে গেল। সকালে নাস্তা খেয়ে আমার ছেলে আবির ও আমার বড় ভাই ফুল মিয়ার ছেলে নাহিদ এক সাথে খেলতে বেড়িয়েছে। সকাল ১১টায় শুনতে পাই ওদের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বিকেল ৩ টায় জানাযা শেষ করেছি।

এ বিষয়ে ১৪ নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবির জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক এ ঘটনার কোন শান্তনা দেয়ার ভাষা জানা নেই।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ(তদন্ত) খাদেমুল বাহার আবেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় আমাদের মৌখিক বা লিখিত ভাবে কেউ অবগত করেনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD