1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বরুড়ায় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বরুড়ায় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৪৬৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লার বরুড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাচঁ ডাকাতকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। বরুড়া থানার লক্ষ্মীপুর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ফাঁকা মাঠে চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ নারিন্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রেনু প্রকাশ নয়ন, ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব পোংকারা গ্রামের লতিফ এর ছেলে মোঃ জহিরুল ইসলাম জহির, পটুয়াখালী জেলার বাউফল থানার রায় তাঁতেরকাটি গ্রামের রতন তালুকদারের ছেলে খলিলুর রহমান, চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের রবের ছেলে কাউসার, দেবিদ্বার উপজেলার চুলহাস গ্রামের স্বর্ণকার বাড়ির মুসলেম মিয়ার ছেলে আলমগীর।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বরুড়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের মাঠে মঙ্গলবার রাত ৩টায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের উপর গুলি ছোড়লে পুলিশ সদস্যেরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে ঘটনাস্থল থেকে ৫ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কমপক্ষে দুটি ও সর্বোচ্চ ১৫ টি মামলা রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ, ২টি ছেনি, ৩টি রড, একটি জিআই পাইপ, একটি ছুরি উদ্ধার করা হয়।

এ সময় ডাকাত দলের সাথে গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD