1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জেলা প্রশাসকের নির্দেশে - জঙ্গলে খুপড়িতে বসবাস করা বৃদ্ধ মুজিবুর এখন ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জেলা প্রশাসকের নির্দেশে – জঙ্গলে খুপড়িতে বসবাস করা বৃদ্ধ মুজিবুর এখন ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩১১ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বারে দীর্ঘ ১৭ বছর ধরে জঙ্গলে খুপড়িতে শিয়াল, সাপ, বিচ্ছুসহ জীবজন্তুর সাথে অর্ধাহার-অনাহারে অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবনযাপন করা চিরকুমার বৃদ্ধ মুজিবুর রহমান(৬০) এখন হাসপাতালে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশে সোমবার দুপুরে ইউএনও নিগার সুলতানা ওই এলাকা থেকে তাকে নিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।

মুজিবুর রহমান জানান, তার বাবা মরহুম লাল মিয়ার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন তার মাকে। এ সংসারে মায়ের এক মাত্র সন্তান ছিলেন তিনি। অর্থ-বিত্তে সাঝানো সংসার সৎ ভাইদের রোষানলে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করায় তাকে জঙ্গলেই ঠাঁই নিতে হয়েছে। জঙ্গলের খুপড়িতে থাকায় বিয়েটাও করতে পারেননি তিনি।

উপজেলার ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মাশিকাড়া গ্রামের উত্তরপাড়া মৌলভী বাড়ির পাশে একটি জঙ্গলের খুপড়ির ঘরে দীর্ঘ ১৭ বছর যাবৎ বসবাস করে আসছেন বৃদ্ধ মুজিবুর রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান।

এ ঘটনাটি দেশজুড়ে একাদিক গণমাধ্যমে প্রকাশ হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমানকে স্বাভাবিক ভাবে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সোমবার বিকালে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় মুজিবুর রহমান পুরুষ ওয়ার্ডে শুয়ে আছেন। জঙ্গলের খুপড়ি ঘর থেকে কিভাবে এখানে আসলেন এবং কেমন আছেন জানতে চাইলে মুজিব বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজ দুপুরে আমাকে এখানে নিয়ে আসেন। এখন মানসিক চাপ কমেছে তবে শরীরটা দুর্বল লাগছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.নাজমুল হাসান জানান, মুজিবুর রহমান বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছেন তবে কিছুটা শারীরিক দুর্বলতায় ভুগছেন। পরিপূর্ণ সুস্থতার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা হাসপাতাল কতৃপক্ষ গ্রহন করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, জঙ্গলে মানবেতর জীবনযাপন করা মুজিবুর রহমানকে জেলা প্রশাসক স্যারের নির্দেশে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওনার জন্য জেলা প্রশাসক স্যার টিনের বরাদ্দ দিয়েছেন। ওনি সুস্থ হয়ে উঠলেই ওনার পৈত্রিক জমিতে আবাসনের ব্যাবস্থা করে দেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD