1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৩ উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৩ উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩৪৩ বার পঠিত

নেকবর হোসেন:

সুস্থ্য দেহ সুন্দর চান,গড়ে তোলে ক্রীড়াঙ্গন’স্লোগানে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২টি কলেজের ১১০ জন ছাএ প্রতিযোগি অংশ নেয়।

অনুষ্ঠানের অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

রবিবার (২৮মে) নগরীর বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সুইমিংপুল আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের।

উদ্বোধনকালে তিনি বলেন,গোটা বিশ্বের সাথে তাল-মিলিয়ে আমাদের সন্তানদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ঘোষনা ২০৪১ সালে সোনার বাংলাদেশ নির্মান করার। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন তারাই করবে যারা আজকে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।যারা সাঁতার প্রতিযোগিতা করতে আসছে তারা যদি ফিজিক্যাল ফিট না হয় তাহলে তারা স্মার্ট হতে বিনির্মান করতে পারবেনা। তাই তোমাদের ফিজিক্যাল ফিট হতে হবে,শিক্ষা-দিক্ষায় ফিট হতে হবে,খেলাধুলায় ফিট হতে হবে।

তিনি আরও বলেন, আমরা একটি জাতি চাই, যে জাতি গোটা বিশ্বে সবক্ষেত্রে আমাদের প্রতিনিধিত্ব করবে। এটা হতে পারে সাঁতার, ক্রিকেট, ব্যাডমিন্টন। যেমন ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্বে প্রতিনিধিত্ব করছে,তেমনি তোমাদের থেকে একজন সাকিব আল হাসান সাঁতার প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে।

তিনি সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন শেষে সকল অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.মোঃ আসাদুজ্জামান সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর নুর মোহাম্মাদ, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজমুল আহসান ফারুক রোমেন।শুভেচ্ছা বক্তব্য রাখেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।

অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাত বাবুল, বদরুল হুদা জেনু।

একই দিনে বিকেলের পর্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-সচিব (একাডেমি) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়েত মিয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD