1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় পুলিশের ‘প্রবাসী কল্যাণ ও মিডিয়া সেল এবং ল্যাকটেশন সেলের’ এর উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় পুলিশের ‘প্রবাসী কল্যাণ ও মিডিয়া সেল এবং ল্যাকটেশন সেলের’ এর উদ্বোধন

  • প্রকাশিতঃ রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লায় প্রবাসীদের পরিবারকে আইনগত সহায়তা দিতে পুলিশের ‘প্রবাসী কল্যাণ সেল’ এর কার্যক্রম শুরু হয়েছে ।

শনিবার(২৮ মে) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে সহায়তা সেল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।

একই সময়ে উদ্বোধন করা হয় মিডিয়া সেল ও ল্যাকটেশন সেলের কার্যক্রম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আফজাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মতিউল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ।

এসময় পুলিশ সুপার জানান, প্রবাসীদের সমস্যার সমাধানে কাজ করতে ২৪ ঘন্টা কল সেন্টার চালু করা হয়েছে । কুমিল্লা যেহেতু দেশের প্রধান একটি প্রবাসী এলাকা। তাই প্রবাসীর পরিবারের সদস্য ও স্বজনদের সহায়তা দিতে কুমিল্লা জেলা পুলিশের ‘প্রবাসী কল্যাণ সেল’কাজ শুরু করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD