1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
 ক্যান্টনম্যান্ট থেকে বিএনপির জন্ম - মুজিবুল হক এমপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

 ক্যান্টনম্যান্ট থেকে বিএনপির জন্ম – মুজিবুল হক এমপি

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাবেক রেলপথ ও ধর্মমন্ত্রী মো. মুজিবুল হক এমপির নেতৃত্বে শনিবার (২৭ মে) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় টুঙ্গিপাড়া মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মুনাজাত শেষে সাংবাদিকরা এসময় মুজিবুল হক এমপিকে প্রশ্ন করেন,সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ” আওয়ামীলীগ এখন রাজনৈতিক দল নয় সন্ত্রাসী দলে পরিনত হয়েছে। ” এর উত্তরে তিনি বলেন,

” বিএনপি একটি অরাজনৈতিক দল। ক্যান্টনম্যান্ট থেকে বিএনপির জন্ম। বিএনপি সঠিক রাজনৈতিক দল নয় অতএব তাদের কথা অগোছালো। তারা নিজেরাই একটি সন্ত্রাসী দল। আওয়ামীলীগ তৃনমুল থেকে গড়ে উঠা এদেশের সবচেয়ে প্রাচীন জনগণ স্বীকৃত এ উপমহাদেশে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলীগ। এ আওয়ামীলীগকে নিয়ে বিএনপির সেক্রেটারী সাহেবের যে মন্তব্য করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, গোলাম সারওয়ার, মো. ইলিয়াছ মিয়া,জাঙ্গাগীর খান চৌধুরী,সামছুদ্দিন কালু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন স্বপন, পার্থ সারথী দত্ত, এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আশিকুন্নবী বাপ্পী, দপ্তর সম্পাদক মো. শহিদ উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার মুন্নী, কোষাধ্যক্ষ আলী আকবর, উপদেষ্টা পরিষদের সদস্য সেলিমা সোবহান খসরু, নুরুননবী ভূইয়া কামাল, প্রচার সম্পাদক খালেদ আহমেদ প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD