1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে গঠনতন্ত্র বিরোধী আওয়ামীপন্থী লোক দিয়ে বিএনপির কমিটি; ৪৭ নেতার পদত্যাগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে গঠনতন্ত্র বিরোধী আওয়ামীপন্থী লোক দিয়ে বিএনপির কমিটি; ৪৭ নেতার পদত্যাগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২৯৮ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কমিটি গঠনে দলের গঠনতন্ত্র অনুসরন না করা, ত্যাগী নেতাদের না জানিয়ে এবং মূল্যয়ন না করে আওয়ামী পন্থীদের দিয়ে কমিটি করা ও সদ্য ঘোষিত ইউনিয়ন কমিটির আহবায়ক নৌকার পক্ষে কাজ করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়ন এবং পৌরসভার ৩ নং ওয়ার্ডের সদ্য ঘোষিত দুই আহবায়ক কমিটি থেকে ৪৭ নেতা পদত্যাগ করেছে।

শুক্রবার সকাল ১১ টায় বিএনপি দলীয় সাবেক এমপি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাস ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগ করার বিষয়টি তুলে ধরেন।

পদত্যাগকৃত নেতাদের মধ্যে রয়েছেন, সুবিল ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ হাবিবুর রহমান, মোঃ খোকন মিয়া, মোঃ আব্দুল লতিফ সহ ১০ নেতা এবং পৌরসভার ৩ নং ফতেহাবাদ ওয়ার্ডের আহবায়ক কমিটির প্রভাবশালী সদস্য নূর মোহাম্মদসহ ৩৭ জন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আতিকুর রহমান ও পৌর ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ নূর মোহাম্মদ। তারা বলেন, ২২ মে সুবিল ইউনিয়ন বিএনপি’র বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ত্যাগী নেতাদের বাদ রেখে গঠনতন্ত্র না মেনে ৪২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। ওই কমিটিতে আওয়ামী লীগের নৌকার পক্ষে কাজ করা মোঃ গোলাম জোবাইরকে আহবায়ক করা হয়। এছাড়াও যারা অতিতে বিএনপি থেকে বহিষ্কার হয়েছে এবং আওয়ামী লীগের সাথে আতাত করে সুবিধা ভোগ করে আসছে, তাদেরকে এই কমিটিতে মূল্যায়ন করা হয়েছে।

এ ব্যপারে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর নিকট জানতে চাইলে তিনি জানান, কমিটি গঠনে মূল পদে বিএনপির কোন নেতা নেই যাদের আমি বা বিএনপির কেউ চেনে আবার বিএনপির ত্যাগী পোড়খাওয়া যাদের নাম সংযুক্ত করেছে তাদের কেউ জানতইনা তারা কমিটিতে আছে। জানার পর ওরা আমার সাথে কথা বলেই পদত্যাগের ঘোষণা দিয়েছে।

তবে দলীয় বিবাদমান অপর পক্ষের নেতা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক এএফএম তারেক মূন্সী জানান, যাদের দিয়ে কমিটি গঠন করেছি তারা বিএনপির সৎ ও ত্যাগী নেতা। এক্ষেত্রে সাবেক এমপি জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নির্দেশেই ওরা পদত্যাগের ঘোষণা দিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD