1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে; নিহত ২ আহত ৫ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে; নিহত ২ আহত ৫

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩৩০ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ভাই বোন নিহত হয়েছে। দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ মোট ৫ জন গুরুতর আহত হয়।
শুক্রবার আনুমানিক দুপুর ১২ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর-মতলব সড়কের শেখবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো, দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের সিরাজ মিয়ার ছেলে আল- আমিন (৩৫) এবং তার বড় বোন ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী ছালেহা বেগম(৪৫)।
নিহত দুজন আপন ভাই বোন।

আহত নাজমুল (২৫), তার স্ত্রী রিনা আক্তার (২২) কন্যা শিশু নুসরাত (৩) ও অপর যাত্রী রোকসানা (৩০ ) এবং চালক শান্ত (২০) কে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়েছে। নিহত আহত প্রত্যেকে সিএনজি অটোরিক্সার যাত্রী ছিলেন।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা-জ-১৪-০৩৩৪) এর সাথে বিপরীতগামী সিএনজি অটোরিক্সার (কুমিল্লা-থ-১১-৮৬৫৭) মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সার যাত্রী আপন ভাই বোন নিহত এবং একই পরিবারের ৩ সদস্যসহ মোট ৫ জন গুরুতর আহত হয়। আহতদেরকে উন্নত সেবার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিক্সা পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD