1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর টিক্কারচরে ছুরিকাঘাতে যুবককে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নগরীর টিক্কারচরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগীরতে শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে টিক্কারচর এলাকায় এ ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী আবদুল কুদ্দুস জেলার সদর উপজেলার সীমান্তবর্তী নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। পেশায় অটোরিকশা চালক কুদ্দুসের তিন বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে।
হত্যার ঘটনা নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সনজুর মোর্শেদ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, নিশ্চিন্তপর গ্রামের আবদুস সালামের তিন ছেলের মধ্যে আবদুল কুদ্দুস মেঝো ছেলে। গতকাল সন্ধ্যায় কুদ্দুস কুমিল্লা নগরীর দক্ষিন চর্থায় তার শ্বশুরবাড়িতে ছিলো।
সন্ধার দিকে শুভপুরের সোহাগ নামের এক ছেলে শ্বশুরবাড়ি থেকে কুদ্দুসকে ডেকে আনে। এসময় কুদ্দুস, সোহাগ ও সাগরসহ তিনজন দোকানে চা পান করছিলো । হঠাৎ করে সোহাগ টাকা চায় কুদ্দুসের কাছে। এ সময় কুদ্দুস সোহাগকে ২০০ টাকা দেয়। টাকার পরিমান পছন্দ না হওয়ায় তার সাথে থাকা ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় স্থানীয়রা আহত কুদ্দুসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষনা করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD