1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জনদূর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে দিলেন ডা. রুবেল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

জনদূর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করে দিলেন ডা. রুবেল

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

 

শফিউল আলম রাজীব।।

কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের ঝিনাইয়া গ্রামে জনদূর্ভোগ নিরসনে নিজ অর্থায়নে চলাচলের রাস্তা নির্মাণ করে দিলেন ডা. রুবেল মাহমুদ।

চলতি মাসে কাজ শুরু করে প্রায় ১৫দিন শ্রমিকরা কাজ করে আজ রবিবার বিকেলে ঝিনাইয়া গ্রামের মেইন সড়ক থেকে বাছির সরকার বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হয়। ডা. রুবেল মাহমুদ জনস্বার্থে নিজস্ব অর্থায়নে ৭ লক্ষ টাকা ব্যায়ে ওই রাস্তা নির্মাণ করে দেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, রাস্তা না থাকায় দীর্ঘদিন যাবৎ মানুষের চলাচলে অনেক কষ্ট হতো। রুবেল মানুষের চলাচলের জন্য তার নিজ অর্থায়নে এই রাস্তাটি নির্মান করে দিয়েছে, এখন মানুষজন খুব সাচ্ছন্দে চলাচল করতে পারবে।

ডা. রুবেল মাহমুদ বলেন, লোকজন চলাচলে আমি এই রাস্তাটি নির্মান করে দেই। এখন মানুষেরা সহজেই চলাচল করতে পারবে। এই রাস্তায় দৈনিক শিক্ষার্থী, চাকুরীজীবি সহ শতশত লোকজন চলাচল করে। এখন বর্ষাকালেও সহজেই চলাচল করতে পারবে। আমি মানুষের কল্যানে সবসময় কাজ করে যেতে চাই, তাই সকলের দোয়া কামনা করছি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD