1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মহাসড়কে সততার সাথে কাজ করে যাত্রীদের নিরাপত্তা দিতে হবে - অতিঃ আইজি শাহাবুদ্দিন খান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মহাসড়কে সততার সাথে কাজ করে যাত্রীদের নিরাপত্তা দিতে হবে – অতিঃ আইজি শাহাবুদ্দিন খান

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত

মহাসড়কে সততার সাথে কাজ করে যাত্রীদের নিরাপত্তা দিতে হবে
– অতিঃ আইজি শাহাবুদ্দিন খান 

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।
দেশের সকল মহাসড়কে অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশকে আরও দায়িত্বশীল হয়ে সর্বোচ্চ সততা, নিষ্ঠা এবং পেশাদারীত্বের সাথে কাজ করতে হবে। যাত্রী ও চালক যেন হয়রানির শিকার না হয় সেদিকে হাইওয়ে পুলিশকে খেয়াল রাখতে হবে। দেশের মহাসড়ক গুলোতে চাঁদাবাজি বন্ধে এবং সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ’কে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। বুধবার (২৪ মে) দুপুরে
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইওয়ে পূর্ব বিভাগের ডিআইজি মাহবুবুর রহমান পিপিএম (বার), অতিঃ ডিআইজি ফরিদা ইয়াসমিন, অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ, সার্কেল এএসপি রাজিউর রহমান, কুমিল্লা রিজিয়নের ২২ টি হাইওয়ে থানার অফিসার ইনচার্জবৃন্দসহ প্রায় দুইশতাধিক বিভিন্ন র‍্যাংকের পুলিশ সদস্যগণ।
কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি এর
সকল নির্দেশনা পালনে কুমিল্লা রিজিয়ন সর্বদা সচেষ্ট থাকবেন বলে আশ্বাস প্রদান করেন

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD