1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে গর্ভবতী মায়েদের মিষ্টিমুখ করিয়ে আগাম জন্মনিবন্ধন ফরম বিতরন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে গর্ভবতী মায়েদের মিষ্টিমুখ করিয়ে আগাম জন্মনিবন্ধন ফরম বিতরন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

 

শফিউল আলম রাজীব।

গর্ভবতী মায়েদের মিষ্টিমুখ করিয়ে, শুভেচ্ছা বার্তাসহ অনাগত সন্তানের জন্য আগাম জন্মনিবন্ধন ফরম বিতরন করার এক ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে দেবীদ্বার উপজেলার ১০ নং গুণাইঘর (দঃ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির। একই সাথে গর্ভবতী নারীদের সেবা এবং সন্তান প্রসবে স্থানীয় মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সহযোগীতা নেওয়ার আহবান জানিয়ে এক উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয় ।

মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই উদ্বুদ্ধকরন সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কুমিল্লা উঃ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির। এ সময় বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মো. মিজানুর রহমান মাষ্টার, এফডব্লিউবি আনোয়ারা বেগম, পরিদর্শক মো. আবুল বাশার ইউপি’র হিসাব সহকারী মো. জাফর আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে ৪০ জন গর্ভবতী মাকে মিষ্টিমুখ করিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক শুভেচ্ছা বার্তা ও জন্ম নিবন্ধনের আবেদন ফরম আগাম প্রদান করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন কবির।

উদ্বুদ্ধকরন সভায় ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইউনিয়ন পরিষদের আওতায় শতাধিক গর্ভধারিনী মা’য়ের তালিকা প্রণয়ন করেছি। ১০ নং গুণাইঘর ইউনিয়নে ১টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,ও ২টি স্বাস্থ্য কেন্দ্র এবং রেড ক্রিসেন্ট সোসাইটি একটি হাসপাতাল আছে। কেন্দ্র গুলিতে গর্ভবতি নারী ও প্রসূতিদের সকল প্রকার সেবা দেওয়া হলেও অজ্ঞতা-সচেতনতার অভাবে অনেকেই সেই সেবা থেকে বঞ্চিত। জন্মের পরপরই বিনামূল্যে ইউপিতে নিবন্ধনের সুযোগ থাকলেও অনেক বাবা-মাই সন্তানের জন্মনিবন্ধন করাতে আগ্রহী নন। তাই সন্তান সম্ভবা মায়েদের স্বাস্থ্য সচেতনতা মূলক শুভেচ্ছা বার্তার সাথে একটি নিবন্ধন ফরম দিয়ে দেওয়া হলো যেনো তারা সন্তান জন্মের পর ফরমটি পূরণ করে ইউপি কার্যালয়ে জমাদিয়ে সন্তানের নিবন্ধন করে নেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD